|
|
fortune |
|
fortune.shamim@yahoo.com |
|
University of Dhaka.
96/B, noya polton,Dhaka |
|
|
বাবার স্মৃতিতে কল্পনার নির্যাস -বিন বাশার |
|
30/5/2010
|
বাবার স্মৃতিতে কল্পনার নির্যাস
--- বিন বাশার
১ আগষ্ট, শুক্রবার, রাত ৯টা ১৫ মিনিট ।
বাবা , এদিন তুমি আমাদের ছেড়ে গেলে...
আর এলে না।
ক’দিন আগে বাবা দিবসে
তোমাকে নতুন করে আবিষ্কার করেছি।
আমার বাবা তুমি,
শ্রেষ্ঠ বাবা।
তোমার কপালে জমে থাকা ঘামের বিন্দুতে
আমি জ্যোৎস্নার স্নিগ্ধতা পেয়েছি, তোমার Ñ
গৌঢ় বর্ণের ললাটে আমাদের সফল ভবিষ্যতের ছবি যেদিন ভেসেছিল
আমরা চারিপাশে তোমার
ঘিরে আছি তোমাকে।
তুমি বলেছিলে Ñ
‘আল্লাহ তোমাদের নিজ হাতের ছোঁয়ায় দুনিয়ায় বড় করবেন’।
তোমার দৃঢ় ‘বিশ্বাস’, বিশ্বাসের দ্যুতি
তোমার কল্পনা শক্তির প্রসারতা
তোমার চিন্তার নৈপূণ্য
তোমার কর্ম প্রেরণা
তোমার প্রতিটি কদমের শৈল্পিক সৌন্দর্য
তোমার সন্তানদের সারা জীবনের উদ্দীপনা।
বাবা তুমি
ছেড়ে গেলে আমাদের।
বলেও গেলেনা Ñ
কবে দেখা হবে আবার।
তোমার ঘামের প্রতিটি অণুতে আমাদের ঋণ
তোমার প্রগাঢ় আতœবিশ্বাস আমাদের প্রেরণা,
তোমার নির্ভীক সাহসী পথচলা আমাদের সম্বল
তোমার সরলতাই আমাদের চরিত্র
তোমার প্রাতের তাসবীহ আমাদের পরিশুদ্ধির পথ্য
তোমার বুদ্ধিদ্বীপ্ত চাহনি আমাদের পথচলায় আলোকচ্ছটা ।
বাবা তুমি-
কখনো ধমক দাওনি, দাওনি বকা , করোনিতো কঠোর শাসন
তবুও আমরা অমানুষ হইনি।
এ তোমার বৈজ্ঞানিক ও আধ্যাতিœক কর্মপন্থা বুঝি?
তুমি বলতে - ‘ ছেলে শাসনে মারধর নেই’।
এ তো আজকের বিজ্ঞানী , পন্ডিত-বিশেষজ্ঞরাই বলে।
আমার বাবা
আমার পৃথিবী।
বাবার চাহনিতে প্লেটোনিক জ্যোতি - সদা দৃশ্যমান
বাবার কথায় বিশ্বাসের স্ফুলিংগ - সদা প্রস্ফুটিত,
বাবা তুমি -
আমাদের অর্জনের সবটুকুই।
তোমার মিষ্টি হাসি জগৎসেরা তৃপ্তিতে ভরা
তোমার গাম্ভীর্য শুকপরে চাঁদের মতই।
বাবা
তুমি এক সমুচ্চ পাহাড় ছিলে।
তোমার পাদদেশে এসে থমকে যেত আমাদের সকল দুঃখ,
তুমি ছিলে নত্রের মতই দ্বীপ্তিমান
তোমার আলোয় এখন ও পথ চলছি আমি, তোমার সন্তানেরা।
আমার বাবা,
আমার অধ্যাতœ চেতনার আধার।
স্রষ্টার নামে ওষুধের বড়ি গিলে
আবার স্রষ্টার নাম বলতে - বিড়বিড় করে,
তোমার এ স্রষ্টা প্রেম মহাজাগতিক ।
তোমার ‘বিশ্বাস’ ও ‘কর্ম’ আমাদের আন্দোলিত করে প্রতিটি প্রহরে,
তোমার বিশ্বাসের প্রতিবিম্ব আমাদের হৃদয়ে বিম্বিত সারাণ।
আমার বাবা তুমি-
গাছপালা , পাখিরা তোমার কথা আজও বলে,
তুমি এদের সাথে বন্ধুত্ব করেছিলে কেমনে?
তাদের হৃদয়ে তোমার আলতো ছোঁয়ায়
আজো মুগ্ধ তারা।
তবে, তোমার দীর্ঘ অনুপস্থিতি তাদের ও বিমর্ষ করেছে।
[
তোমার বুদ্ধিদ্বীপ্ত কথন, সংগ্রামী পথচলা- আমাদের প্রেরণা।
তোমার শুভ্র দাঁড়ির স্নিগ্ধতা , প্রেয়সী চাহনি
মিষ্টি মুখের কথামালা , জ্যোতির্ময় দৃষ্টি
আমার সামনে চলার সম্বল।
আমার বাবার বিবৃত স্বপ্ন অসীম,
প্রত্যাশাও তাই ---
একটি স্বপ্নিল পৃথিবীর কারিগর হবো আমরা।
আমার বাবার জায়নামাযের দীর্ঘ প্রার্থনা, পাঁচ আংগুলে গুণা তাসবীহ্
আমার বুকের প্রশান্তি,
পথ চলার শক্তি।
আমার বাবার স্থির কদম
আমাদের জীবন যুদ্ধের ষ্ট্রাটেজি।
বাবা, তোমার অঘোর ঘুম ফুরালে
বলিও ---
তোমার পান ও ওষুধের বক্সটি নিয়ে
দাঁড়িয়ে আছি।
০১-০৮-২০০৯
This is not my poem. My brother in law Barrister Belayet Hossain wrote this poem.
|
|